1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

স্বস্ত্রীক ভোট দিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
188

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সিরাজগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটের প্রথম প্রহরে স্বস্ত্রীক ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের সালেহা ইসহাক সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। কেন্দ্র প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল।

ভোট প্রদান শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণ দীর্ঘদিন পর একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষ পরিবর্তন চায় এবং ভোটের মাধ্যমেই তারা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। তিনি সকল ভোটারকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এবার সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। সাদা ব্যালট পেপারটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালট পেপারটি গণভোটের জন্য নির্ধারিত।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কয়েকজন তরুণ ভোটার জানান, তারা প্রথমবারের মতো বা দীর্ঘ বিরতির পর এমন পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত। তাদের ভাষায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারাটা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা।

সার্বিকভাবে দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

01

02

Tags: ,

188
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত