1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
কামারখন্দে ৩৪ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রীজের ভিত্তি স্থাপন নানা আয়োজনে সিরাজগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে স্মারকলিপি সিরাজগঞ্জে বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সফর সিরাজগঞ্জের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৩দিনের ছুটি সিরাজগঞ্জ ইকোনমিক জোনের শীর্ষ নেতৃত্বের প্রকল্পের অগ্রগতি পরিদর্শন সিরাজগঞ্জ সরকারি কলেজে বৈশাখী মেলার আয়োজন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ শুরু সিরাজগঞ্জে
                   
                       

সিরাজগঞ্জে ভোটারদের অভিযোগ জানাতে জেলা প্রশাসনের হটলাইন চালু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
97

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত এই কন্ট্রোলরুমের মাধ্যমে ভোটদান কার্যক্রম সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটাররা নির্বাচন সংক্রান্ত অনিয়ম, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে +৮৮০২৫৮৮৮৩০৫০০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। হটলাইনটি আগামী ১০ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে।

জেলা প্রশাসন আরও জানিয়েছে, পুরো জেলায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সিরাজগঞ্জের সব ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো অনিয়ম বা সমস্যা চোখে পড়লে নির্ধারিত হটলাইন নম্বরে দ্রুত অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত