1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

ঘুরে ঘুরে বাবার জন্য ভোট চাইছেন টুকুপুত্র আবেদ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
150

সিরাজগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র নির্বাচনী প্রচারণায় নতুন গতি ও সংগঠিত শক্তি যোগ হয়েছে তাঁর সুযোগ্য ছেলে আবেদ হাসান মাহমুদের সক্রিয় অংশগ্রহণে। নির্বাচনী মাঠে বাবার পাশে থেকে তিনি গ্রাম-গঞ্জে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন এবং প্রচারণাকে আরও গতিশীল করে তুলছেন।

স্থানীয়রা জানান, নিরহংকার, উচ্চশিক্ষিত ও ভদ্র স্বভাবের আবেদ হাসান মাহমুদ অল্প সময়েই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন, পাশাপাশি উন্নয়ন, তরুণ নেতৃত্ব ও আগামীর সম্ভাবনার কথা তুলে ধরছেন। নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী একজন মুখ হিসেবে তরুণ ভোটারদের মাঝেও তিনি সাড়া ফেলছেন বলে মনে করছেন অনেকেই।

প্রচারণায় যুক্ত হয়ে আবেদ হাসান মাহমুদ বলেন, এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যার কথা সরাসরি শুনে তা বাস্তবায়নে কাজ করাই তাঁদের মূল লক্ষ্য। তিনি বাবার অভিজ্ঞ নেতৃত্বের সঙ্গে তরুণদের শক্তিকে একত্র করে এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, আবেদ হাসান মাহমুদের মাঠপর্যায়ের সক্রিয়তা প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এতে দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও বেড়েছে, যা নির্বাচনী লড়াইয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা করছেন।

01

02

Tags: ,

150
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত