1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন সিরাজগঞ্জের মিরপুর বাস টার্মিনালে চালু হলো ঢাকাগামী বাসের সব কাউন্টার বিশ্বকাপকে বরণ করে নিতে সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি
                   
                       

তারেক রহমান ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ আসতে পারেন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
169

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ সফর করতে পারেন, এমন খবরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একটি বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৩১ জানুয়ারি সিরাজগঞ্জে এসে দুই জেলা নিয়ে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এ খবর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তাকে বরণ করার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, এর আগে তারেক রহমান তার প্রথম সফর হিসেবে সিরাজগঞ্জে আসতে চেয়েছিলেন। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সে সফর স্থগিত করা হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিরাজগঞ্জের একটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। সে কারণে সিরাজগঞ্জের সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সম্পর্ক ও গুরুত্ব আলাদা বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি তারেক রহমান রাজশাহী সফরে যাবেন।

তবে সিরাজগঞ্জ সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কর্মসূচি চূড়ান্ত হয়নি বলে দলীয় পর্যায়ে জানানো হয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত