1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

বাবা-মায়ের কবর জিয়ারত করে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রচারণা শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
109

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ–২ আসনে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে। প্রচারণা শুরুর আগে তিনি তার পিতা মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ ও মায়ের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে নিজের জন্মভূমি কয়ালগাঁতীতে পিতা-মাতার কবর জিয়ারত করেন টুকু। কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং কিছুক্ষণ নীরবে অবস্থান করেন। এ সময় শৈশব-কৈশোরের স্মৃতি ও বাবা-মায়ের স্নেহময় দিনের কথা স্মরণ করে তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়।

কবর জিয়ারত শেষে বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এরপর উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, তার জীবনের প্রতিটি স্পন্দন সিরাজগঞ্জের মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ–২ আসনের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো এবং নাগরিক অধিকার নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। মা-বাবার দোয়া ও সাধারণ মানুষের ভালোবাসা থাকলে এই জনপদকে একটি আধুনিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জিয়ারত শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার প্রেক্ষাপটে টুকুর এই আবেগঘন প্রচারণা সিরাজগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তারা মনে করছেন, এই প্রচারণা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের প্রতি তার দীর্ঘদিনের দায়বদ্ধতার প্রতিফলন।

01

02

Tags: ,

109
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত