1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের কৃতি মানুষ ও সাবেক সচিব এম হাফিজউদ্দিন খান আর নেই

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
757

সিরাজগঞ্জের রহমতগঞ্জের নিবাসী সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে অনুষ্ঠিত হবে। সম্ভাব্যভাবে আগামী শুক্রবার জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এম হাফিজউদ্দিন খান ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রথিতযশা প্রশাসক। তিনি ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে দেশের প্রশাসন, অর্থনীতি ও সুশাসন আন্দোলনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

01

02

Tags:

757
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত