1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ ওলামা দলের সাংগঠনিক টিম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সংবর্ধনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
199

সিরাজগঞ্জ ওলামা দলের সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) বাদ আছর ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফেজ মো. আব্দুর রাজ্জাক এবং জেলা শাখার সদস্য সচিব হাফেজ মো. নুরনবী হোসাইনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌলভী মো. জহুরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. লতিকুল ইসলাম লেলিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি শেখ মো. এনামুল হক, হাফেজ মো. আব্দুর রাজ্জাক ও হাফেজ মো. নুরনবী হোসাইনী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও কাজিপুর উপজেলা আহ্বায়ক আলহাজ্ব মো. আবু বক্কার সিদ্দিকী, রায়গঞ্জ উপজেলা আহ্বায়ক মুফতি মাওলানা মো. আব্দুল মান্নান, সিরাজগঞ্জ পৌর ওলামা দলের সদস্য সচিব সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ওলামা দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দলীয় কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

199
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত