1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জের বিভিন্ন দলের প্রার্থীদের অন্যরকম চা আড্ডা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
492

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে দেখা গেছে এক ভিন্নধর্মী ও সৌহার্দ্যপূর্ণ দৃশ্য। আনুষ্ঠানিক আলোচনা শেষে প্রার্থীরা একসঙ্গে বসে চা আড্ডায় অংশ নেন। এ সময় তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার নানা খোঁজখবর নেন।

সোমবার (১৯ জানুয়ারি) সিরাজগঞ্জে ডিসি অফিসের বাইরে চা দোকানে এই চা আড্ডা অনুষ্ঠিত হয় বলে জানান সিরাজগঞ্জ-১ আসনের এবি পার্টির প্রার্থী শাব্বির আহমদ তামিম।

আশেপাশের জনগণ জেলার শীর্ষ নেতাদের এই একসঙ্গে আড্ডাকে ইতিবাচক বলে জানিয়েছে।

আড্ডায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা, গণ অধিকার পরিষদের প্রার্থী মল্লিকা খাতুন, সিরাজগঞ্জ-২ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম আলীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

তবে ওই চা আড্ডায় জামায়াতের কোনো প্রার্থীকে দেখা যায়নি।

উল্লেখ্য, একই দিনে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য বৈধ প্রার্থীদের তালিকা প্রণয়ন করা হয়।

01

02

Tags:

492
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত