1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

শহীদ হাদির স্মরণে সিরাজগঞ্জে ‘রান ফর হাদি’ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
159

সিরাজগঞ্জে শহীদ ওসমান বিন হাদির স্মরণে ‘রান ফর হাদি’ শীর্ষক একটি মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় এ আয়োজন করা হয়।

ম্যারাথনটির আয়োজন করে ম্যাক্স এডুকেশন। সকাল সাড়ে ৬টায় দৌড় শুরু হয়। এতে রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, প্রায় ৫০ জন দৌড়বিদ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আয়োজকেরা জানান, শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি ও এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। দৌড় শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।

অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ন্যায়বিচারের দাবি জানানো সম্ভব এবং তরুণদের মধ্যে সচেতনতা বাড়ে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকেরা।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত