1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ-১’র এবি পার্টির মনোনয়ন ফরম নিলেন শাব্বির আহমেদ তামিম

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
436

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ আসন থেকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শাব্বির আহমেদ তামিম।

শনিবার (২৭ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাব্বির আহমেদ তানিম বলেন, তার ওপর আস্থা ও ভরসা রাখার জন্য আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ-১ আসনের জনগণের অধিকার, ন্যায়বিচার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব-এটাই তার রাজনৈতিক লক্ষ্য।

এ সময় এবি পার্টির স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

01

02

Tags:

436
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত