1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

সিরাজগঞ্জে জামায়াতের উদ্যোগে ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
194

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সিরাজগঞ্জ শহরে আয়োজিত এ দোয়া মাহফিলে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার শাহাদাতকে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, শহীদ হাদির আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

শেষে শহীদ শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়।

01

02

Tags:

194
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত