1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

শহীদ হাদির জন্য সিরাজগঞ্জের মসজিদে মসজিদে দোয়া

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে জেলার বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ।

মোনাজাতকালে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ছিলেন এই দেশের এক সাহসী বিপ্লবী কণ্ঠস্বর। তরুণ সমাজের কাছে তিনি ছিলেন প্রতিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক অনন্য আদর্শ। তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন শহিদ ওসমান হাদির আত্মাকে মাগফিরাত দান করেন এবং তাঁর শোকাহত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।

মোনাজাতের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক মুসল্লি। ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত