1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

সিরাজগঞ্জে গণহত্যা অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
57

সিরাজগঞ্জে গণহত্যা অনুসন্ধান কমিটির এক সভা শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় সৃজন সঙ্গীত বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় কমিটির সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত গণহত্যার তথ্য-উপাত্ত সংগ্রহ, দলিল সংরক্ষণ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য লিপিবদ্ধ করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।

সভায় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, লিয়াকত আলী খান, মুক্তা খান, প্রিন্সিপাল লুৎফর রহমান, আবিদ হোসেন সাদী ও বিবেকানন্দ দাসসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এজন্য গবেষণা, তথ্য যাচাই ও প্রামাণ্য নথি সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত