1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

বাংলাদেশে বাণিজ্যিক ফাইভ-জি যুগের সূচনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
207

দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেড আজ থেকে সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করেছে। ডিজিটাল ভবিষ্যতের পথে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নেওয়ার এ উদ্যোগকে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই সীমিত পর্যায়ের বাণিজ্যিক ফাইভ-জি চালু করা অত্যন্ত জরুরি। কারণ এর মাধ্যমে রেগুলেটর ও অপারেটররা প্রয়োজনীয় শিক্ষণ প্রক্রিয়া (learning curve) অর্জন করবে, প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখবে এবং গ্রাহক অভিজ্ঞতা যাচাই করার সুযোগ পাবে। তবে তারা সতর্ক করে বলেন, গ্রাহকরা প্রকৃত সুবিধা পাবেন তখনই, যখন ফাইভ-জি সীমিত নেটওয়ার্ক থেকে বের হয়ে বৃহৎ পরিসরে শহর ও গ্রাম উভয় অঞ্চলে বিস্তৃত হবে।

ফাইভ-জি সফলভাবে কাজে লাগাতে হলে শুধু নেটওয়ার্ক সম্প্রসারণই যথেষ্ট নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলা প্রয়োজন। এর মধ্যে রয়েছে—সাশ্রয়ী মূল্যের ফাইভ-জি হ্যান্ডসেট, স্মার্ট ওয়্যারেবল, এআর/ভিআর ও আইওটি ডিভাইস। একই সঙ্গে কভারেজ, ক্যাপাসিটি, মবিলিটি, এক্সেসিবিলিটি, রিটেইনেবিলিটি ও ইন্টেগ্রিটি—এই মানদণ্ডগুলোতে উচ্চমান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিতে হবে। এজন্য ২জি ও ৩জি স্পেকট্রাম ধাপে ধাপে ফাইভ-জি কভারেজ লেয়ারে রূপান্তর করার কথাও বলা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে ফাইভ-জি প্রযুক্তি শুধু টেলিকম নয়, বরং বিভিন্ন খাতের শিল্প ও সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এডটেক, এগ্রোটেক, হেলথটেক, গভটেক, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে ফাইভ-জি নির্ভর নতুন সেবা উদ্ভাবন সম্ভব। কম ল্যাটেন্সি প্রয়োজন এমন মিশন-ক্রিটিক্যাল ও বিজনেস-ক্রিটিক্যাল সেবার ক্ষেত্রেও ফাইভ-জি হবে নির্ভরযোগ্য সমাধান।

তবে এসব সুবিধা পেতে হলে বাংলাদেশকেই নিজস্ব প্রেক্ষাপটে ফাইভ-জি ইউজকেস তৈরি ও নতুন বাজার গড়ে তুলতে হবে। এজন্য অপারেটরদের কিস্তি ভিত্তিক ফাইন্যান্সিয়াল সলিউশনের মাধ্যমে ব্যাপকভাবে সাশ্রয়ী মূল্যে ফাইভ-জি হ্যান্ডসেট বিক্রিতে নামতে হবে বলে মত দিয়েছে সংশ্লিষ্ট মহল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফাইভ-জি প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের প্রতিটি স্তরের জীবন ও জীবিকাকে উন্নত করা, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করা এবং উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

বাংলাদেশ সরকার জানিয়েছে, ফাইভ-জি সেবার বিস্তৃত সম্প্রসারণ ও সফল বাস্তবায়নের জন্য তারা সব ধরনের রেগুলেটরি সহায়তা অব্যাহত রাখবে।

01

02

Tags: , ,

207
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত