আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিরাজগঞ্জ–২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা নেতৃবৃন্দ।
পরে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের অবদানের কথা স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Tags: ২১ ফেব্রুয়ারি, ইকবাল হাসান মাহমুদ টুকু