1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
439

সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন এর আপডেট। সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ) পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে পুনর্বহাল বিষয়ক লিয়াজো কমিটির সমন্বয় প্রভাষক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে এলাকার শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী ইমাম-মুযাজ্জিন সহ নানা পেশার মানুষ অংশ নেয়।

এসময় চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান আতা,থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, লিয়াজো কমিটির সমন্বয়ক মো. আসাদুজ্জামান, ওমর ফারুক, আল মামুন সহ গন্যমান্য ব্যক্তবর্গ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ) সংসদীয় আসন বিলুপ্ত করে এলাকার টেকসই উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। নাগরিক সুবিধা পাচ্ছে না জনতা।

এছাড়া সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করার ফলে আসনটির ভৌগোলিক সীমানা বিশাল হয়ে গেছে, যা সয়দাবাদ থেকে মানিকগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এই বিশাল এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা একজন সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয়। যার ফলে গত ১৫-১৬ বছরে চৌহালী ও এনায়েতপুরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।

01

02

Tags:

439
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত