1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের ‘পুলিশ সুপার’ সেজে প্রতারণা, আটক ৩ গুদামের পেছনের জঙ্গলে মিললো সরকারি চালের বস্তা জাপানে ব্যস্ত সময় কাটাচ্ছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সলপের ভেজাল ঘোল উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের বৈঠক বেলকুচিতে মাসব্যাপী খাল-বিল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন সংসদ সদস্য আলীম কাটাখালি খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় ইফতার বিতরণে গোলযোগ সৃষ্টিতে সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার
                   
                       

চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় মাস করোনা পরীক্ষা বন্ধ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় মাস করোনা পরীক্ষা বন্ধ
378

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনোলজিস্ট না থাকায় দেড় মাস ধরে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে করোনা পরীক্ষা করতে আসা রোগীদের।

সরেজমিনে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে অনেকে করোনা পরীক্ষা করতে এসেছেন। তবে টেকনোলজিস্ট না থাকায় তারা ফিরে যাচ্ছেন।

এ সময় কথা হয় করোনা পরীক্ষা করতে আসা আখি সিদ্দিকা, বিলকিস পারভীন, আকবর আলীর সঙ্গে। তারা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা বন্ধ দেড় মাস ধরে। তাই পার্শ্ববর্তী বেলকুচি ও নাগরপুর যাচ্ছি পরীক্ষা করাতে। এতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গাছে, টেকনোলজিস্ট থাকাকালীন প্রতিদিন প্রায় ১৪-১৫ জন রোগীর করোনা পরীক্ষা করা হতো। তবে এখন তা সম্ভব হচ্ছে না। রোগীরা বাড়ি ফিরে যাচ্ছেন।

চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র দুজন মেডিকেল টেকনোলজিস্ট ছিল। তারাও বদলি হয়ে অন্য স্থানে চলে গেছে। ফলে দেড় মাস ধরে করোনার পরীক্ষা বন্ধ রয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে বিষয়টি সিভিল সার্জন মহোদয়কে জানানো হয়েছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, টেকনোলজিস্ট কম থাকায় জেলায় নমুনা পরীক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে। তবে চৌহালীতে করোনা পরীক্ষা শুরু করতে দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিযোগ দেওয়া হবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত