1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার
196

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় আন্না রানী (৩৮) নামে এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় থেকে আজ শনিবার (১১ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার এর ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহত সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাড়া (নিশিপাড়া) গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে মহিলা গ্রাম পুলিশের চাকরি করতেন।

সলঙ্গা থানার এসআই ব্রজেশ্বর আমিন জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুরপাড়ে আন্না রানীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই, তবে গলায় জখমের দাগ রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

01

02

Tags: ,

196
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত