1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে পুত্রবধূকে হত্যার মামলায় শ্বশুর গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
118

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে পুত্রবধূকে হত্যার মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আসামির নাম মো. গোলাম মোস্তফা (৫৫)।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের র‍্যাব-১২ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে সোমবার বিকেলে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব–১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, ২০২০ সালে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার ঝলঝলী গ্রামের নুরুল হকের মেয়ে রুপালি খাতুনের সঙ্গে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার চর তালতলা গ্রামের হযরত আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

তিনি আরও জানান, ২০২৫ সালের ৯ জুন রুপালিকে নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের সিঙ্গার বিল হালদিয়া গ্রামে তার নানা–শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ওই রাতেই রুপালিকে হত্যা করে লাশ গুমের উদ্দেশে স্থানীয় যমুনা নদীর একটি শাখায় ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নিহত রুপালির ভাই মো. মিনহাজ বাদী হয়ে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়িসহ সাতজনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের ধারাবাহিকতায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে র‍্যাব।

01

02

Tags: , ,

118
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত