1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
240

সারাদেশের মতো সিরাজগঞ্জ জেলাতেও শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। রবিবার (১২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু যেন টিকার আওতায় আসে— সে বিষয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একসঙ্গে কাজ করছে।”

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস জানিয়েছে, জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, স্কুল ও নির্ধারিত টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে পুরো অক্টোবর মাস জুড়ে।

এর আগে রাজধানী ঢাকার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় একশ’র বেশি শিশুকে টিকা প্রদানের মধ্য দিয়ে জাতীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, সারাদেশে প্রায় ৫ কোটি শিশু এই টিকার আওতায় আসবে। তিনি বলেন, “কোন শিশু যেন বাদ না যায়, সেই লক্ষ্যেই প্রশাসন, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করা হচ্ছে।”

টাইফয়েড একটি পানিবাহিত সংক্রামক রোগ যা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের আহ্বান জানিয়েছে, নির্ধারিত তারিখে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে সন্তানকে টিকা দিতে।

আরও পড়ুন: টাইফয়েড টিকা দেবার আগে ৫ প্রশ্নের জবাব জানা জরুরি

01

02

Tags: , , , , ,

240
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত