1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

মন্ত্রিসভায় শপথগ্রহণের ডাক পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
194

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন সিরাজগঞ্জ-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে।

মন্ত্রীসভায় শপথ গ্রহণের জন্য ডাক পাওয়ার তথ্য সিরাজগঞ্জ ইনফোকে নিশ্চিত করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ছোট ভাইয়ের ছেলে জাভেদ হাসান মাহমুদ।

এদিকে, আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকালে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ৯৯৩ পোস্টাল ভোটসহ ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০ পোস্টাল ভোটসহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। দু’জনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ৪০৬ ভোট।

01

02

Tags:

194
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত