1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জবাসীর উদ্দেশে ইকবাল হাসান মাহমুদ টুকুর ‘বিশেষ বার্তা’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
ইকবাল হাসান মাহমুদ টুকুর 'বিশেষ বার্তা'
184

আইনের শাসন, ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের কথা জানিয়ে সিরাজগঞ্জবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দীর্ঘদিন ধরে জেলায় কার্যকর আইনশৃঙ্খলা না থাকায় মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু লেখেন, ‘দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জে বিশৃঙ্খলা ও অপরাধের ভয় ছড়িয়ে পড়েছে। মানুষ নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাচ্ছে। তিনি সবসময় মানুষের পাশে থাকতে চাইলেও দীর্ঘদিন সেই সুযোগ পাননি বলে উল্লেখ করেন। তবে এখন আবার দায়িত্ব নিতে এবং মানুষের জন্য কাজ করতে ফিরে এসেছেন বলে জানান তিনি।

স্ট্যাটাসে তিনি বলেন, আমার লক্ষ্য একটাই—সিরাজগঞ্জকে অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা। এমন একটি সিরাজগঞ্জ চাই, যেখানে একজন মানুষ রাত তিনটায়ও কোনো ভয় ছাড়াই ঘর থেকে বের হতে পারবেন।

আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়ের প্রয়োগ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান অঙ্গীকার বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সিরাজগঞ্জের সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।

01

02

Tags: ,

184
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত