1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

চায়না বাঁধ-৩: সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র

জিল্লুর তালুকদার
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
চায়না বাঁধ
196

প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে সিরাজগঞ্জের চায়না বাঁধ এ -৩ এ। তবে সবাই যে শহরের বাসিন্দা, তা কিন্তু নয়—একটি বড় অংশ আসে জেলার বিভিন্ন উপজেলা থেকে, এমনকি অন্যান্য জেলা থেকেও বহু মানুষ এখানে ভিড় জমায়। তাদের কেউ কেউ আসে পিকনিকে অংশ নিতে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

পানি উন্নয়ন বোর্ড মূলত যমুনা নদী শাসনের উদ্দেশ্যে এই বাঁধগুলো নির্মাণ করেছিল। কিন্তু সময়ের পরিক্রমায় এটি এখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মানুষ এখানে এসে উপভোগ করে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য।

কিন্তু দুঃখজনকভাবে, পর্যটকদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সুযোগ-সুবিধারও তেমন কোনো ব্যবস্থা নেই। এমনকি শৌচাগার ও স্যানিটেশনের মতো জরুরি ব্যবস্থাও অপ্রতুল। ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয় নেওয়ার মতো কোনো নিরাপদ স্থানেরও অভাব রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু বখাটের উৎপাত।

সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, ছুটির দিনে বাঁধের প্রবেশপথে যানবাহনের তেমন কোনো শৃঙ্খলা থাকে না। ফলে সাধারণ মানুষ ও পর্যটকদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

যদি চায়না বাঁধ স্থানটিকে পরিকল্পিতভাবে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে রূপান্তর করা যায়, তাহলে এখান থেকেই সৃষ্টি হতে পারে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। যা সিরাজগঞ্জ জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ দৃষ্টি দেবেন।

01

02

Tags: ,

196
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত