1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
140

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদে নবম গ্রেড নিশ্চিত করে চারস্তরীয় একাডেমিক পদসোপান চালুর দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকগণ।

বুধবার (২০ আগস্ট) সকালে শহরের সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখা। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক ও সালেহা ইসহাক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোছাঃ লিলি খাতুন, সাথী রানী ঘোষ, রাফি আহমেদ, মো. গাজিবুল ইসলাম, গোলাম মোস্তফাসহ বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

বক্তারা বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর হলেও বিভিন্নভাবে অবহেলিত। সরকারি চাকরির অন্যান্য ক্যাডারের সঙ্গে তাদের বৈষম্য করা হচ্ছে।”
তারা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক থেকে পৃথক করে নিজস্ব প্রশাসনিক কাঠামোর দাবিও জানান।

পরবর্তীতে তারা সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্বারকলিপি জমা দেন।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, জেলার প্রধান দুটি শিক্ষা প্রতিষ্ঠান বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

01

02

Tags:

140
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত