1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে আসছেন না তারেক রহমান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
218

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জে আসছেন না। এর আগের জানানো হয়েছিল তিনি আগামী ১১ জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চলে চার দিনের সফরে যাবেন এবং সিরাজগঞ্জসহ কয়েকটি জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে পরিকল্পনা ছিল।

৯ জানুয়ারি রাতে বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এর ফলে ১১ জানুয়ারি সিরাজগঞ্জে হওয়ার পরিকল্পিত দোয়া-মাহফিলসহ অন্যান্য সভা-সমাবেশে তার সরাসরি উপস্থিতি দেখা যাবে না।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত
বৈঠক ও সফরের মূল লক্ষ্য ছিল তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কর্মী ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা। অনলাইন ও দলীয় সূত্রে জানা গেছে, সফরটি নির্বাচন কমিশনের আচরণবিধি ও অগ্রিম প্রচারণা সংক্রান্ত অনুরোধ ও পদক্ষেপের কারণে পর্যালোচনার জন্য স্থগিত করা হয়েছে।

এদিকে বিএনপি পক্ষ সংবাদ মাধ্যমে জানিয়েছে, নির্বাচনের আচরণবিধি আইনের সীমাবদ্ধতা মাথায় রেখে সফর ও কর্মসূচির শিডিউল পুনর্বিবেচনা করা হচ্ছে এবং শিগগিরই নতুন পরিকল্পনা ঘোষণা করা হবে।

01

02

Tags:

218
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত