1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাস রাইজারে আগুন বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন

সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩০ জন আহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
116

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এসংঘর্ষের ঘটনা ঘটে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০) ও নজরুল ইসলামকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুরে প্রায় ৮ বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগী সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। উভয়পক্ষই পুকুরে মাছ ছাড়ার দাবি করছিল। এর মধ্যে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে একদল লোক সকালে পুকুরে মাছ ধরতে যায়। তখন প্রতিপক্ষ নজরুল ইসলাম লোকজন নিয়ে তাকে বাধা দেয়। এ অবস্থায় দুপক্ষই ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অনন্ত ৩০ জন আহত হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল কুমার জানান, আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

01

02

Tags: ,

116
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত