1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
172

সিরাজগঞ্জের সব উপজেলায় এ বছর আখের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে আখ মাড়াই শুরু হয়ে বাজারে উঠেছে নতুন গুড়। ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার ৯টি উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আখ চাষ করেছেন। মূলত উঁচু ও দো-আঁশ জমিতে রোপণ করা এই আখের মধ্যে রয়েছে আইএসডি ৪১, ৪২, ৪৩, ইরি, বোন ও চুষে খাওয়ার জাত।

আখ চাষ সবচেয়ে বেশি হয়েছে চরাঞ্চল, কাজিপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও সদর উপজেলায়। এখন শহর-বন্দর ও বিভিন্ন যানবাহনে আখ বিক্রি হচ্ছে, পাশাপাশি আখের রসও বেশ জনপ্রিয়। প্রতি গ্লাস রস ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, “কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকেরা আখ চাষে আগ্রহী হচ্ছে। এ বছর বাম্পার ফলন এবং ভালো বাজারদর কৃষকের মুখে হাসি এনেছে।”

স্থানীয় কৃষকেরা জানান, এ অঞ্চলের প্রায় সব গ্রামে তিন যুগ আগে আখ চাষ হতো। তখন রস জাল করে গুড় তৈরির ধুম পড়ত। কিন্তু ইরি-বোরো চাষের দিকে ঝুঁকে পড়ায় ধীরে ধীরে আখ চাষ কমে যায়। প্রায় এক দশক আগে কৃষি বিভাগের পরামর্শে পুনরায় আখ চাষ শুরু হলে চাষের পরিমাণ আবারও বেড়ে যায়।

আখের গুড় তৈরি

আখের গুড় তৈরি


বর্তমানে ১ ডিমা (৭০০ গ্রাম) গুড় ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। খাঁটি গুড়ের দাম কেজিপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা। তবে কিছু অসাধু ব্যবসায়ী চিনি-আটা মিশিয়ে ভেজাল গুড় বিক্রির অভিযোগও রয়েছে।

01

02

Tags:

172
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত