1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
55

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. ফেরদৌস আহমেদ। তিনি কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া (ওয়াবদা পাড়া) গ্রামের বাসিন্দা এবং মো. জামাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মো. ফেরদৌস আহমেদ গোসল করার উদ্দেশ্যে কুনকুনিয়া জিরো পয়েন্ট সংলগ্ন যমুনা নদীতে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থী কাজিপুর মনসুর আলী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও এখনো তার সন্ধান মেলেনি।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, তবে ০১৩১১-৯১১৩৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত