1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

শাহজাদপুরে নৌকাডুবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্মচারীর মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
161

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে নৌকাডুবির ঘটনায় মনিরুল ইসলাম (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে।

বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে ঝড়ো হাওয়া ও ঢেউয়ের কবলে পড়ে ধানবোঝাই নৌকাটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মনিরুল ইসলাম তাঁর বাবা, সাত বছরের ছেলে মাসুম ও ভাগ্নেকে সঙ্গে নিয়ে ধান ভাঙানোর জন্য পাশের গ্রামের রাইস মিলে যাচ্ছিলেন। মাঝবিলে প্রবল বাতাস ও ঢেউয়ের কারণে নৌকাটি হঠাৎ উল্টে যায়। সাঁতার না জানায় মনিরুল ডুবে যেতে থাকেন, তবে শেষ মুহূর্তে তিনি ছেলেকে দুই হাতে উঁচু করে ধরে রাখেন। স্থানীয় জেলেরা ছুটে এসে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মনিরুল পানিতে তলিয়ে যান। পরে জাল ফেলে এক ঘণ্টার চেষ্টার পর তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী জানান, মনিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোকাহত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম হাসান তালুকদার, প্রো-উপাচার্য প্রফেসর ড. সুমনকান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

01

02

Tags:

161
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত