1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ

সলঙ্গায় মহাসড়কে বাস ডাকাতির চেষ্টা, ট্রাকসহ তিনজন আটক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
149

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করে চলন্ত বাসে ডাকাতির চেষ্টা চালানোর ঘটনায় ট্রাকসহ তিনজনকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় সলঙ্গা থানায় আটক তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ঢাকা থেকে বগুড়াগামী শাহ ফাতেহ আলী পরিবহনের একটি বাস সলঙ্গার সাহেবগঞ্জ এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা একটি ট্রাক (নং মেট্রো-ট ১২-৪৮৫৪) আড়াআড়িভাবে ঠেকিয়ে ব্যারিকেড তৈরি করে বাসে ওঠার চেষ্টা করে। এ সময় বাসে থাকা যাত্রী কুমিল্লার জেলা ও দায়রা জজ মহাসিনুল হক ৯৯৯-এ ফোন করে সাহায্য চান।

সংবাদ পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসির নির্দেশে টহলরত এসআই আরব আলী দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের গাড়ি দেখে ডাকাতদল পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া চালিয়ে নাহার এগ্রো’র বিপরীত পাশে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাকসহ তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের ধল টেংগর গ্রামের ট্রাকচালক নাজমুল হোসেন (৩০), একই গ্রামের সোলাইমান (২৫) এবং টাঙ্গাইলের কালিহাতির ছাব্বিশা গ্রামের আমিনুর ইসলাম (২৪)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, মামলা রেকর্ড হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

01

02

Tags: ,

149
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত