1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

অমাবস্যার রাতে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
200

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের একটি কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে এই চুরির ঘটনাটি ঘটলেও বিষয়টি প্রথমে গোপন ছিল।

বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে অমাবস্যার রাতে কবরস্থানটিতে বিপুলসংখ্যক মানুষ ও মৃতদের স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে।

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার জানান, “অমাবস্যার রাতে কোনো এক সময় অজ্ঞাত চোরেরা কবরগুলো খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়। মঙ্গলবার ভোরে মুসল্লি ও স্বজনদের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। দেখা যায়, মাথা থেকে কোমর পর্যন্ত অংশের কঙ্কালগুলো চুরি করা হয়েছে। পরে কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী বলেন, “এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা ধারণা করছেন, তান্ত্রিক কার্যক্রম বা কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটতে পারে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

01

02

Tags:

200
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত