1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

সিরাজগঞ্জে যমুনার তীরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘লাভ সিরাজগঞ্জ’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
পর্যটন কেন্দ্র ‘লাভ সিরাজগঞ্জ’
369

সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র ‘লাভ সিরাজগঞ্জ’ ইতিমধ্যে স্থানীয় এবং পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। নদীর পাড়ে সবুজে ঘেরা এই স্পটটি দর্শনার্থীদের কাছে আনন্দ ও শান্তির মিলনক্ষেত্র হিসেবে পরিচিত।

গত বছরের জুন মাসে হার্ড পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

উদ্বোধনের পর থেকেই ‘লাভ সিরাজগঞ্জ’ একটি জনপ্রিয় সামাজিক মিলনস্থল হিসেবে খ্যাতি পেয়েছে। বিশেষ করে সন্ধ্যার সময় নদীর পাড়ে রোমান্টিক ভিউ এবং সূর্যাস্তের দৃশ্য অনেকের নজর কাড়ছে। স্থানীয়রা জানান, এখানে আসলেই নদী, সবুজ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিলন চোখে পড়ে, যা দর্শনার্থীদের ফটো তুলতে ও সামাজিক মাধ্যমে শেয়ার করতে প্রলুব্ধ করে।
পর্যটন কেন্দ্র ‘লাভ সিরাজগঞ্জ’

পর্যটক এবং স্থানীয়দের সঙ্গে কথা বললে জানা যায়, ‘লাভ সিরাজগঞ্জ’ শুধু ছবি তোলার জন্য নয়, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্যও অত্যন্ত পছন্দের একটি স্থান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সাথে সাথে এখানে আরও সুযোগ-সুবিধা বাড়ানো হবে, যাতে দর্শনার্থীরা আরও আরামদায়ক পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন। অবাঞ্চিত যানবাহনের ভিড় এড়াতে বর্তমানে এখানে সরাসরি যানবাহন নিয়ে আসার বিষয়ে কিছু নিয়ম করা হয়েছে। যা স্থানীয় পর্যটকদের স্বস্তির কারণ হয়েছে।

নদীর পাড়ে এই নতুন পর্যটন কেন্দ্রটি সিরাজগঞ্জ শহরের পর্যটনকে একটি নতুন মাত্রা দিয়েছে এবং আগামী দিনে এটি আরও বেশি মানুষের কাছে পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে।

01

02

Tags: , , , , , , , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত