সিরাজগঞ্জে ভোটার প্রায় ২৭ লাখ, ১৭৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জে ভোটার প্রায় ২৭ লাখ, ১৭৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ
জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮১টিকে ঝুঁকিপূর্ণ এবং ৪৬৪টিকে সাধারণ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে পুলিশ। পুলিশ ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলো জেলা পুলিশের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করা হচ্ছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনের ছবি পুলিশ প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনে, যা শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে, যা কাজীপুর উপজেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬৭৬ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। সিরাজগঞ্জ-২ আসনে, যা সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত, মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। সিরাজগঞ্জ-৩ আসনে, যা রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত, ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সাতজন। সিরাজগঞ্জ-৪ আসনে, যা উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত, মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ১২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। সিরাজগঞ্জ-৫ আসনে, যা বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত, ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার...
148
জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮১টিকে ঝুঁকিপূর্ণ এবং ৪৬৪টিকে সাধারণ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে পুলিশ।
পুলিশ ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলো জেলা পুলিশের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করা হচ্ছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনের ছবি পুলিশ প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন।
ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনে, যা শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।
সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে, যা কাজীপুর উপজেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬৭৬ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
সিরাজগঞ্জ-২ আসনে, যা সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত, মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
সিরাজগঞ্জ-৩ আসনে, যা রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত, ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সাতজন।
সিরাজগঞ্জ-৪ আসনে, যা উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত, মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ১২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।
সিরাজগঞ্জ-৫ আসনে, যা বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত, ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন, নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৬৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, কেন্দ্রগুলো পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে। সব কেন্দ্র পরিদর্শন শেষ হলে বিস্তারিত জানানো হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়েও পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, জেলার ছয়টি আসনে মোট ভোটার ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন কার্যালয় করে না, এটি পুলিশের ডিএসবি শাখা প্রস্তুত করে। তবে নির্বাচন কার্যালয়ের কাছে জেলার সব ভোটকেন্দ্রই গুরুত্বপূর্ণ।