1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৬ প্রার্থীর বাতিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
215

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর নাগরিক ঐক্য ও স্বতন্ত্রসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ ঘোষণা দেন ।

মো. আমিনুল ইসলাম জানান, মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলম, এবি পার্টির শাব্বির আহমেদ তামিমসহসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঋণখেলাপির দায়ে সিরাজগঞ্জ-২ আসনে জনতার দলের প্রার্থী মো. সোহেল রানা এবং কাগজপত্র ত্রুটি থাকায় সিপিবির আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলামসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়।

মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বিএনপির প্রার্থী মো. আয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির প্রার্থী মো. ফজলুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

01

02

Tags: ,

215
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত