1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে ৩ দিন ধরে ৬ মহল্লার সংঘর্ষ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
179

সিরাজগঞ্জ শহরের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে টানা তিনদিন ধরে চলেছে ছয়টি মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনা শেষ পর্যন্ত রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে।

সংঘর্ষে এখন পর্যন্ত নারীসহ অন্তত ৪৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার হোসেনপুর বটতলা ও আটাপাড়া মহল্লার মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিরোধের জেরে মঙ্গলবার রাতে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বউ বাজার ও আনারস ঘাট এলাকায়। শনিবার রাতে নতুন করে মোল্লাপাড়া ও বাগানবাড়ি মহল্লাবাসীও এই সহিংসতায় যুক্ত হয়।

রাতভর সংঘর্ষে ব্যবহার করা হয় জগ লাইট, টর্চ লাইট ও লেজার লাইট। দফায় দফায় ইটপাটকেল, বাটুল ছোড়াছুড়ি, দোকানপাটে ভাঙচুর, ঘরে ঘরে লুটপাট ও কিছু এলাকায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।

সংঘর্ষের সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে। অনেক চেষ্টা ও মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তারা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এলাকায় উত্তেজনা এখনও পুরোপুরি থামেনি। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

01

02

Tags:

179
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত