1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন সিরাজগঞ্জের মিরপুর বাস টার্মিনালে চালু হলো ঢাকাগামী বাসের সব কাউন্টার বিশ্বকাপকে বরণ করে নিতে সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক
                   
                       

নির্বাচন কমিশনে সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ আসন নিয়ে দাবি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
275

জাতীয় নির্বাচনে সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানিতে সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের মতো সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছে। একইসঙ্গে পাবনায় সংসদীয় আসনের সীমানায় পুনর্বিন্যাসের দাবি উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চতুর্থ দিনের মতো সংসদীয় এলাকার সীমানা শুনানিতে এসব দাবি জানানো হয়।

সিরাজগঞ্জের প্রতিনিধি আবদুল মান্নান বলেন, ‘সিরাজগঞ্জ জেলায় ২০০১ সাল পর্যন্ত ৭টি আসন ছিল। ২০০৮ সালে একটি আসন কমিয়ে ৬টি করা হয়। আমাদের দাবি, আগে চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অঞ্চলের চারটা ইউনিয়ন মিলে সিরাজগঞ্জ-৬ যে আসন ব্যবস্থা ছিল সেটি আমরা ফেরত চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা বর্তমানে বেলকুচি ও চৌহালী নিয়ে যে আসনে আছি, এখানে থাকতে চাই না। দুর্গম ও নদীভাঙন এলাকা হিসেবে আমাদের একটিই দাবি, আমরা আগের আসন ফিরে যেতে চাই।’

সম্প্রতি দেশের ৪২টি আসনে পরিবর্তনের প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এর মধ্যে সিরাজগঞ্জ ১ ও ২ আসনসহ ৩৯টি আসনে সীমানা সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি।

পাবনার প্রতিনিধি জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনা-১ ও পাবনা-২ আসন বিষয়ে প্রস্তাবনা নিয়ে আসেন শুনানিতে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত