1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
257

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন, ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতি এবং জনতার ভিড়।

বিভিন্ন পদে ৬৩ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছেন। ভোট চলবে ৫টা পর্যন্ত।

শহরের প্রধান সড়ক, উপসড়ক, বাজার, মোড় ও গলিতে কয়েকদিন ধরেই বিভিন্ন প্রার্থীর পোস্টারে ছেয়ে ছিল চারপাশ। ভোটের দিনও সেই নির্বাচনী আবহ আরও রঙিন হয়ে ওঠে।

বিভিন্ন বুথে প্রার্থীদের সমর্থকদের ব্যস্ততা, ভোটারদের আগমন এবং উৎসবের আমেজে শহরজুড়ে তৈরি হয়েছে আলাদা প্রাণচাঞ্চল্য।

ভোটকেন্দ্রের বাইরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভোটগ্রহণের দৃশ্য সরাসরি দেখানো হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন।

শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলছে। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে।

01

02

Tags: ,

257
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত