1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জ চেম্বারের নবনির্বাচিত পরিষদের শপথ ও এজিএম শনিবার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
195

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ ও ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর, শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

চেম্বার সূত্রে জানা গেছে, দীর্ঘ ১২ বছর পর সম্প্রতি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের মাধ্যমে গঠিত নবনির্বাচিত পরিষদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ এদিন সম্পন্ন হবে।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জের সকল ব্যবসায়ী ভাই-বোন ও সাধারণ মানুষের প্রতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ সময় পর একটি নির্বাচিত পরিষদের মাধ্যমে চেম্বারের কার্যক্রম নতুন গতি পাবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানটি ঘিরে জেলার ব্যবসায়ী মহলে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

01

02

Tags: , ,

195
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত