1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে সোচ্চার নাগরিকরা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২৬

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির নেতাকর্মীরা। তাদের দাবি, রায়পুর জংশন বাস্তবায়ন হলে জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

শনিবার (২০ জুন) বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি মাহবুব-এ খোদা টুটুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লায়লা ফেরদৌস হিমেলসহ অন্যরা।

বক্তারা বলেন, একসময় সিরাজগঞ্জ রেলের শহর হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখনো জেলার মানুষ প্রত্যাশিত রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা বলেন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের মূল নকশা অনুযায়ী কালিয়াহরিপুর হয়ে চান্দাইকোনা পর্যন্ত সংযোগ রেখে রায়পুর এলাকায় জংশন স্থাপন করা হলে জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

তাদের মতে, রায়পুর জংশন নির্মিত হলে যাত্রীদের যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং পণ্য পরিবহন ব্যয় কমে আসবে। এর ফলে জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বক্তারা আরও জানান, এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। তবে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।বগুড়া সিরাজগঞ্জ রেলপথ

মানববন্ধনে রেল বাঁচাও আন্দোলন কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত