1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাস রাইজারে আগুন বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন

সিরাজগঞ্জে পাড়া-ভিত্তিক সংঘর্ষ: দুই মামলায় গ্রেফতার ১৩, কঠোর অবস্থানে পুলিশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
251

সিরাজগঞ্জ শহরের কাঠেরপুল, বনবাড়িয়া ও চক শিয়ালকোল এলাকায় গত ৬ ও ৭ ডিসেম্বর ঘটে যাওয়া পাড়ায়-পাড়ায় সংঘর্ষের ঘটনায় জেলা পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করে।

পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংঘর্ষের দুই দিনের ঘটনায় সদর থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়। এসব মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, তাদের কঠোর ও সক্রিয় অবস্থানের কারণে ৮ ডিসেম্বর শহরে কোনো উল্লেখযোগ্য সংঘর্ষের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট এলাকাগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে, যাতে পুনরায় উত্তেজনা সৃষ্টি না হয়।

এ ধরনের ঘটনায় সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়ে জেলা পুলিশ বলেছে, ভবিষ্যতে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জবাসীর সহযোগিতা কামনা করে তারা আরও জানিয়েছে—জেলার প্রতিটি মানুষের জান-মাল ও সম্পত্তির নিরাপত্তা বিধানে পুলিশ বদ্ধপরিকর।

01

02

Tags: ,

251
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত