1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে কোরিয়ান বিনিয়োগকারীদের আগ্রহ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
247

সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে এক কোরীয় প্রতিনিধিদলের সঙ্গে বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জোনটিতে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের বনানী কার্যালয়ে ২১ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাওয়ারকিং করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী কিম ইউই হান এবং বি অ্যান্ড কে ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা জাংকি বেক নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। তারা সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং উল্লেখযোগ্যসংখ্যক প্লট অধিগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক ক্লায়েন্ট সম্পৃক্ত করার সম্ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক সচিব আবদুল বাকি এবং সুরভি বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম) শামসুন্নাহার শামলী উপস্থিত ছিলেন। তারা জোনের সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন এবং যৌথভাবে কাজ করার আগ্রহ জানান।

সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পক্ষ থেকে পরিচালক শেখ মনোয়ার হোসেন ও সিএএইচআরও নেসার আহমেদ জুলিয়াস বৈঠকে অংশ নেন। শেখ মনোয়ার হোসেন প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে নেসার আহমেদ জুলিয়াস প্লট সংক্রান্ত বিস্তারিত উপস্থাপনা করেন।

বৈঠক সফল করতে সহযোগিতার জন্য সিইও ও প্রোপ্রাইটর তৌহিদ চৌধুরীকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি প্রস্তাবিত বিশ্বমানের টেকসই স্বাস্থ্যনগরী গড়ে তোলার লক্ষ্যে ফার্মাসিউটিক্যাল টেকনিক্যাল ও জিএমপি কনসালট্যান্ট আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে চলমান কাজের বিষয়টিও উল্লেখ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক সফর ও আলোচনা সিরাজগঞ্জ ইকোনমিক জোনে টেকসই শিল্পায়ন এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

01

02

Tags:

247
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত