1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

অসুস্থ তৃণমূল বিএনপি নেতার বাসায় রুমানা মাহমুদ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
170

সিরাজগঞ্জে কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবলুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

বিএনপির তৃণমূল নেতাদের পাশে থাকার ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) দুপুরে তিনি অসুস্থ বাবলুর নিজ বাসভবনে গিয়ে শয্যাপাশে কিছু সময় কাটান, তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। বাবলুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

জেলা বিএনপির সভাপতির আগমনে বাবলুর পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে তিনি স্থানীয় নারী নেত্রী ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ কর্মসূচির বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এবং বলেন, “বিএনপির প্রতিটি কর্মী দলের প্রাণ। বাবলুর মতো ত্যাগী নেতাদের কারণেই আজও বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে।”

তিনি আরও বলেন, “অগণতান্ত্রিক সরকারের দমন-পীড়নে জনগণের অধিকার হারিয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই তারেক রহমানের ৩১ দফা রূপরেখা দেশের গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ দেখাবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

সফরে জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মতে, রুমানা মাহমুদের এই উদ্যোগে স্থানীয় সংগঠনের মনোবল আরও শক্তিশালী হয়েছে।

01

02

Tags: ,

170
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত