1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
165

সিরাজগঞ্জে চার দফা দাবিতে আন্দোলনে নেমেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙ্গণে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। একই সঙ্গে সারাদেশের ৮০টি সমিতিতেই অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

অংশগ্রহণকারীরা জানান, বরখাস্ত আদেশ প্রত্যাহার, হয়রানি বন্ধ, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ চার দফা দাবি মানা না হলে কর্মসূচি চলবে। তারা বিদ্যুৎ সেবা সচল রেখেই কর্মসূচি পালনের ঘোষণা দেন।

ভুক্তভোগী লাইন টেকনিশিয়ান মোঃ জামিলুল ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ১৭, ২৭ ও ২৮ আগস্টে ৩০ কর্মচারীকে বরখাস্ত করায় কর্মীরা বিক্ষুব্ধ হয়েছেন। ডিজিএম মাহফুজুর রহমান বলেন, সরকারের লিখিত আশ্বাসেও পূর্বের সংকট নিরসন হয়নি, বরং হয়রানি অব্যাহত আছে।

তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে—

১. বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ও বাস্তবায়ন।
২. বরখাস্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল।
৩. লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ ও পদায়নের ব্যবস্থা।
৪. দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা।

অবস্থান কর্মসূচি চলাকালীন বিদ্যুৎ সেবা সচল রাখা, সদর দপ্তরে ওয়ান পয়েন্ট বুথ চালু এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনা মানা থেকে বিরত থাকার আহ্বান জানান আন্দোলনকারীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু হয় এবং একাধিকবার কমিটি গঠিত হলেও এখনো কার্যকর সমাধান আসেনি। সিরাজগঞ্জের কর্মচারীরা বলেন, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না।

01

02

Tags: ,

165
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত