1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

রাশিদাজ্জোহা মহিলা কলেজে শিক্ষার্থীদের শৃঙ্খলা ফেরাতে অভিভাবক সমাবেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
136

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে ইন্টারমিডিয়েট শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এসে মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে পৌর শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার সংলগ্ন সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ প্রাঙ্গণে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন।

সভায় অধ্যক্ষ সুলতানা সালমা হোসেন বলেন, “শিক্ষার্থীরা শতভাগ উপস্থিত থেকে মনোযোগ দিয়ে প্রতিটি ক্লাস করলে ভালো ফলাফল করবে—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে এলে আমরা তাদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারি। কিন্তু অনুপস্থিত থাকলে তা সম্ভব হয় না।”

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে অভিভাবকদের সক্রিয় ভূমিকা নিতে হবে। সন্তানরা ঠিকভাবে ক্লাস করছে কিনা, মোবাইল ফোনে আসক্ত হচ্ছে কিনা—এসব বিষয়ে অভিভাবকদের নজরদারি জরুরি।”

সভায় জানানো হয়, মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য শিক্ষার্থীদের পূর্বেই তাদের অভিভাবকদের আমন্ত্রণ জানাতে বলা হয়েছিল। কিন্তু যারা অভিভাবককে সঙ্গে আনতে পারেনি, তাদের কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে যারা এ নির্দেশ অমান্য করবে, তাদের ছাড়পত্র (টিসি) দেওয়া হবে।

অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানসহ সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

136
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত