1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
121

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ স্লোগানে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। র‌্যালি ও আলোচনা সভার পাশাপাশি হয়েছে সচেতনতা বৃদ্ধি মহড়া।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়ার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।

উপজেলা প্রশাসক মো: হুমায়ুন কবির বলেন, পরিবেশের প্রতি বিরূপ আচরণের কারণে আমরা দুর্যোগের শিকার হচ্ছি। আমাদের বিরূপ আচরণের কারণে বর্তমানে ঋতুর বৈশিষ্ট পরিবর্তন হয়ে গেছে। অনেক সময় নতুন রূপে দুর্যোগ দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা নাগরিক হিসেবে সচেতন হলেই দুর্যোগ থেকে রক্ষা পাবো। সময় এসেছে এই দুর্যোগ প্রতিরোধ করার। আমাদের চিন্তা করতে হবে আমরা কিভাবে পৃথিবীকে সাজাবো। আমাদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত হলেই আমরা দুর্যোগ থেকে রক্ষা পাবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য রোম বাদশা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রায়গঞ্জ সদর উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। পরে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত কর্মীগণ আগুন নিভানোর কলাকৌশলের প্রদর্শন করে।

01

02

Tags: ,

121
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত