1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

ফুপাতো ভাইয়ের লালসায় প্রাণ যায় শিশু ছোঁয়া মনির

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
64

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ছোঁয়া মনির (৭) মৃত্যু এক মর্মান্তিক ঘটনায় রূপ নিয়েছে। মাদ্রাসা থেকে ফেরার পথে নিষ্পাপ এই শিশুটিকে তারই ফুপাতো ভাই মনিরুল ইসলাম জিহাদ (২১) নির্মমভাবে হত্যা করে।

শিশু ছোঁয়া মনি সেদিন সকালে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছিল। কিন্তু আর ঘরে ফেরা হয়নি তার। জিহাদের লালসার শিকার হতে গিয়ে প্রাণ হারাতে হয় তাকে। প্রতিবেশীর একটি পরিত্যক্ত টয়লেটে লুটিয়ে পড়তে হয় ছোট্ট শিশুটির নিথর দেহ।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, “শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক ঘটনার বিবরণ দিয়েছে।”

পরিবার আর স্বজনেরা প্রথমে খুঁজে বেড়িয়েছেন চারদিকে। মসজিদের মাইকিংয়েও ডাক পড়েছে তাকে ফেরানোর। অথচ সেই খোঁজার ভিড়ের মধ্যেই ছিল খুনি। নিজের অপরাধ ঢাকতে জিহাদও খুঁজে বেড়ানোর ভান করেছে।

এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে ঘাতক জিহাদের রক্তমাখা গেঞ্জি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

ছোঁয়া মনির মর্মান্তিক মৃত্যুতে মায়ের কান্নায়, বাবার বুকভাঙা আহাজারিতে মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে যায় গ্রাম।

মাত্র সাত বছরের একটি শিশু, যে হাসি-খুশি খেলায় ভরিয়ে তুলত চারপাশ—আজ নেই। মানুষের লোভ আর পাশবিকতার কাছে তার জীবন থেমে গেল নিষ্ঠুরভাবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত