সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান
রকিবুল ইসলামকে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান এবং মো. মতিয়ার রহমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিষয় পর্যালোচনা, নীতিমালা ও কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। জেলার সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তিনি আরও ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
65
রকিবুল ইসলামকে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান এবং মো. মতিয়ার রহমান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিষয় পর্যালোচনা, নীতিমালা ও কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। জেলার সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তিনি আরও ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।