1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

‘আগামীকাল নির্বাচন হলেও জামায়াত অংশ নিতে প্রস্তুত’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
'আগামীকাল নির্বাচন হলেও জামায়াত অংশ নিতে প্রস্তুত'
144

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামীকাল নির্বাচন হলেও জামায়াত অংশ নিতে প্রস্তুত। তবে তার আগে গণহত্যার বিচার, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জনগণ যেনেতেন কোনো নির্বাচন চায় না।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান আরও বলেন, জামায়াত ইসলামী সকল ইসলামি দল ও সমমনা দেশপ্রেমিক দলকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় জামায়াত সামনে থেকে নেতৃত্ব দিতে চায়।

তিনি অভিযোগ করে বলেন, জনগণ মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের প্রভাবের মধ্যে চলে যাচ্ছে। তবে আমরা চাই জনগণের এই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হোক। আওয়ামী ফ্যাসিবাদ কোনো রাজনৈতিক দলের আন্দোলনে পরাজিত হয়নি, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনগণের সমর্থনে গঠিত হয়েছে— তাই জনগণের হয়েই কাজ করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতারা বলেন, জামায়াত জনগণের দল, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য রাজনীতি করে না। ক্ষমতায় এলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গঠন করবে। নারীদের জন্য সর্বোচ্চ মর্যাদা ও চাকরির সুযোগ নিশ্চিত করা হবে, পাশাপাশি অমুসলিম নাগরিকদের পূর্ণ অধিকার দেওয়া হবে।

সম্মেলনে বিপুল সংখ্যক রুকন ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

144
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত