1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ১৬৯২ শিক্ষক পদ খালি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ১৬৯২ শিক্ষক পদ খালি
979

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ১৬৯২ শিক্ষক পদ খালি রয়েছে। এর মধ্যে ৯৯৭টি প্রধান শিক্ষক এবং ৬৯৫টি সহকারী শিক্ষকের পদ। দীর্ঘদিন পদগুলো শূন্য থাকার কারণে বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালনকারী শিক্ষকদের পাঠদানে বহু সমস্যার মুখে পড়তে হচ্ছে। এছাড়া নানা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলোতে।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জেলায় মোট ১৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ১৬৯২টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে।

খোঁজ নিয়ে জানা গেছে, পদগুলো শূন্য থাকা বিদ্যালয়গুলোতে বর্তমানে দায়িত্ব পালনকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। বেশি সংখ্যক ক্লাস নেওয়ার কারণে শিক্ষার্থীদের সঠিক পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি দাপ্তরিক কাজও বিঘ্নিত হচ্ছে।

কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক সংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করার ফলে শিক্ষকরা শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে কোনো শৃঙ্খলা থাকে না। শিক্ষকরা নিজের ইচ্ছামতো চলেন। এছাড়া একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে তিনি দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকায় নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাতে পারেন না। এতে করে শিক্ষক সংকট আরও প্রকট হয়। কেননা তাকে বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যাস্ত থাকতে হয়।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ জানান, ইতিমধ্যেই জেলায় শিক্ষক শূন্য পদের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অতি দ্রুত নিয়োগের মাধ্যমে শূন্য পদগুলো পূরণের ব্যবস্থা করা হবে।

01

02

Tags:

979
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত