1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

গাজীপুরের সাংবাদিক হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
100

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় শহরের চৌরাস্তা মোড়ে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সিরাজগঞ্জ প্রেসক্লাব।

সংগঠনের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু এবং জেলা বাসদের সমন্বয়ক নব কুমার।

সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস (দৈনিক সংবাদ), বাবু ইসলাম (জনকণ্ঠ), হেলাল আহমেদ (দৈনিক করতোয়া), ফেরদৌস রবিন (চ্যানেল আই), এসএম তফিজ উদ্দিন (দৈনিক আলোকিত বাংলাদেশ), স্বপন চন্দ দাস (বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম ও দৈনিক কালবেলা), সোহাগ হাসান জয় (প্রেসক্লাব), দুলাল উদ্দিন আহমেদ (সলঙ্গা প্রেসক্লাব) এবং আব্দুর রাজ্জাক রাজ (কামারখন্দ উপজেলা প্রেসক্লাব)।

বক্তারা সাহসী সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। একই সঙ্গে সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ পরিষদের সদস্য, বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

01

02

Tags:

100
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত